সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই বিশ্বকাপ হেরে বসেছিল নিউজিল্যান্ড: সৌরভ

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে ভারত। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে গিয়ে বিশাল ব্যবধানে হেরেছে কিউইরা। আর এই হারের ক্ষত আরও বাড়িয়ে দিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক মিচেল স্যান্টনারের টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তকে একহাত নিয়েছেন তিনি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোকেই বড় ভুল বলে মনে করেন সৌরভ। আর সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে কিউই বোলারদের ওপর তান্ডব চালায় টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। জবাবে ৯৬ রানে হার মানতে হয় নিউজিল্যান্ডকে।

স্যান্টনারের এই সিদ্ধান্তকে ‘বিপর্যয়ের রেসিপি’ বলে আখ্যা দিয়েছেন সৌরভ রেভস্পোর্টজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে সোজাসাপ্টা ভাষায় বলেন, নিউজিল্যান্ডের ভাগ্য টসের আধঘণ্টার মধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছিল।

সৌরভের ভাষায়, ‘সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই নিউজিল্যান্ড বিশ্বকাপ হেরে বসেছিল। এই ভারতীয় দলকে কেউ প্রথমে ব্যাট করতে পাঠায় কীভাবে? এটা স্রেফ বিপর্যয়ের হাতছানি। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হয়েছিল, আর সাড়ে ৭টার মধ্যেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। আমার সাথে যারা খেলা দেখছিল, তাদেরও আমি এটাই বলেছিলাম।’

ফাইনালে ভারতের টপ অর্ডার ছিল অপ্রতিরোধ্য। সঞ্জু স্যামসনের বিধ্বংসী ৮৯, অভিষেক শর্মার ৫২ এবং ইশান কিষাণের ৫৪ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের সামনে ধরাছোঁয়ার বাইরের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ভারত। সৌরভের মতে, ভারতের ব্যাটিং লাইনআপ এতটাই শক্তিশালী যে তাদের বিপক্ষে টস জিতে বোলিং নেওয়া আত্মঘাতী।

তিনি আরও যোগ করেন, ‘ভারতের ব্যাটিং লাইনআপ দেখুন -ইশান, অভিষেক, সঞ্জু, সূর্য, শিবম, তিলক, হার্দিক এবং আকসার। আর দলগুলো তাদেরই আগে ব্যাট করতে পাঠাতে চায়! এরপর জাসপ্রিত বুমরাহ তো আছেই, ও এক কথায় ‘ফ্রিক’ (অসাধারণ)। এমন বোলিং আর ব্যাটিং শক্তির সামনে ম্যাচটি সাড়ে ৭টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল।’

Popular

More like this
Related

পাইলট প্রকল্প সফল, ধীরগতিতে আটকে গেছে বড় পরিসরে বাস্তবায়ন

বৃহস্পতিবারের এক বিকেল। ঢাকার সোনারগাঁও মোড়ে তখন যানবাহনের প্রচণ্ড...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ‘তাজমহল’সহ ৫৬ সাংস্কৃতিক স্থাপনার ব্যাপক ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ‘তাজমহল’ বলে খ্যাত গোলেস্তান...

এলএনজি নির্ভরতায় ঝুঁকিতে দেশের জ্বালানি খাত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কম দাম সাময়িকভাবে সুবিধাজনক মনে...

ক্রীড়াসুলভ মনোভাব কি আদতে সালমান দেখিয়েছিলেন?

ক্রিকেটে নিয়ম মেনে কোনো আউট হওয়ার পরও যখন একদল...