মধ্যপ্রাচ্য যুদ্ধে ১১০০-এর বেশি শিশু হতাহত: ইউনিসেফ

Date:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে এক হাজার ১০০-এর বেশি শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)। আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে তীব্রতর হতে থাকা সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে লাখ লাখ শিশুর জন্য এক ‘বিপর্যয়কর’ পরিস্থিতির সৃষ্টি করছে।

সংস্থাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু সংঘাতের কবলে পড়ে এক হাজার ১০০-এর বেশি শিশু আহত বা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরানে ২০০, লেবাননে ৯১, ইসরায়েলে ৪ এবং কুয়েতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তারা সতর্ক করে বলেছে যে, সহিংসতা আরও তীব্র হলে এবং ছড়িয়ে পড়লে এই সংখ্যা আরও বাড়তে পারে। এই সংকটের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা বর্ষণের ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইউনিসেফ বলেছে, শিশুদের হত্যা ও পঙ্গু করা কিংবা তাদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় সেবাগুলো ধ্বংস করার পেছনে কোনো যুক্তিই গ্রহণযোগ্য হতে পারে না। এই অঞ্চলের ২০ কোটি শিশু দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববাসীর দিকে তাকিয়ে আছে।

Popular

More like this
Related

স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা আর হচ্ছে না

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াই ফিনালিসিমা ২০২৬...

শরীয়তপুরে তীব্র খাদ্য সংকটে হাজারো বানর

শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে বাস করা...

যুদ্ধ ‘পুরোপুরি’ শেষের প্রস্তাব এলে বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ‘যুদ্ধ পুরোপুরি শেষ’ হওয়ার...