‘স্ট্রাটেজিক রিজার্ভ’ থেকে বাজারে তেল ছাড়ছে জার্মানি ও জাপান

Date:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ‘স্ট্রাটেজিক রিজার্ভ’ থেকে বিশ্ববাজারে তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।

একই কারণে পেট্রোল ও অন্যান্য জ্বালানির দাম কমাতে আগামী সোমবার থেকে তেলের মজুদ ছাড়তে পারে জাপানও।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে জার্মানির এক সরকারি সূত্র।

জার্মানির অর্থনীতি ও জ্বালানি মন্ত্রী ক্যাথেরিনা রাইখে অল্প সময়ের মধ্যেই বার্লিনে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের জানান, আইইএর আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহের চাপ কমাতে ১৬ মার্চ থেকে কৌশলগত তেল মজুদ ছাড়ার উদ্যোগ নিচ্ছে জাপান।

Popular

More like this
Related

ঢাকাই সিনেমার ট্র্যাজেডি নায়কের কথা

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক বাপ্পারাজ। নব্বই দশকে প্রেমের সিনেমাগুলোতে...

ট্রাম্পের ‘ঘৃণামূলক বক্তব্য’ মানবাধিকার লঙ্ঘন উসকে দিচ্ছে: জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কিছু রাজনৈতিক নেতার বর্ণবাদী ঘৃণামূলক...

ইরানে হামলার আর কোনো লক্ষ্যবস্তু বাকি নেই: ট্রাম্প

ইরানে হামলার মতো আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই বলে...

ঢাকা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর তেজগাঁও ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত...