হরমুজ প্রণালিতে আরও এক কার্গো জাহাজে হামলা

Date:

হরমুজ প্রণালিতে আরও একটি কার্গো জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের ১২তম দিনে হরমুজ প্রণালিতে এটি তৃতীয় কার্গো জাহাজে হামলার ঘটনা।

ইউকেএমটিও জানায়, আন্তর্জাতিক সময় রাত ২টা ৫ মিনিটে দুবাইয়ের ৯৩ কিলোমিটার (৫০ নটিক্যাল মাইল) উত্তর-পশ্চিমে অবস্থানরত জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

তবে জাহাজটির নাবিকরা নিরাপদ ও সুস্থ আছেন এবং এ ঘটনায় পরিবেশগত কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ইউকেএমটিও।

এর আগে বুধবার ইউকেএমটিও জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে হামলা হয়েছে এবং ওমানের উত্তরে আরেকটি জাহাজে হামলার পর সেটি খালি করা হচ্ছে।

ইরানি মাইন পাতা জাহাজে হামলার ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের

এদিকে হরমুজ প্রণালির কাছে কয়েকটি ইরানি নৌযান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের দাবি, মঙ্গলবারের অভিযানে হরমুজ প্রণালির কাছে থাকা ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করা হয়েছে।

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সোমবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে বলেন, ‘অপারেশন এপিক ফিউরির তিনটি প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল ইরানের নৌবাহিনীকে ধ্বংস করা।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ‘হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টা করলে যেকোনো ইরানি জাহাজ ধ্বংস করে দেওয়া হবে।’

Popular

More like this
Related

১৪ দিনের যুদ্ধে ইসরায়েলে আহত প্রায় ৩ হাজার

গত মাসের শেষ দিনে ইরানের বিরুদ্ধে যুগপৎ বিমান হামলা...

আবার টস জিতে বোলিংই নিল বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক...

রেশম কারখানায় ঈদের ব্যস্ততা, মৌসুমি কেনাকাটায় গতি

বাংলাদেশের সংস্কৃতিতে রাজশাহী ও রেশম—এই দুই শব্দ যেন একে...

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যা কিছু হারাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত যত দীর্ঘায়িত...