১২ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯১ ফ্লাইট বাতিল

Date:

নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশপথ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ১২ দিনে মোট ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী দুটি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী চারটি, গালফ এয়ারের বাহরাইনগামী দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী চারটি এবং ফ্লাইদুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতগামী চারটি ফ্লাইট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়।

Popular

More like this
Related

পাকিস্তানকে বিধ্বস্ত করল বাংলাদেশ

নাহিদ রানার পেসে বিধ্বস্ত হয়ে টেনেটুনে তিন অঙ্ক পেরিয়েই...

রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জামায়াতের নায়েবে...

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

প্রায় আড়াই বছর আগে জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছে...

‘স্ট্রাটেজিক রিজার্ভ’ থেকে বাজারে তেল ছাড়ছে জার্মানি ও জাপান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি...