ওয়াসা এমডি হলেন সাবেক সচিব আমিনুল ইসলাম

Date:

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। 

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

সাবেক এমডি আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও সম্পদ কেনার অভিযোগ ওঠার পর গত রোববার তিনি পদত্যাগ করেন।

পরে সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর পরদিনই আমিনুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হলো।

এদিকে, সাবেক এমডি মো. আব্দুস সালামের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৮ মার্চ সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আব্দুস সালাম অবৈধ উপায়ে বিদেশে অর্থপাচার করেছেন এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Popular

More like this
Related

খামেনি হত্যাকাণ্ড ও হিজবুল্লাহর প্রতিশোধ: মানবিক সংকটে লেবানন

প্রায় এক বছর ধরে চলা ইসরায়েল-হিজবুল্লাহ রক্তক্ষয়ী সংঘাতের পর...

লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি: যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সামনে এসেছে নতুন দুটি উদ্বেগজনক...

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক...

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর...