ইরানে ঝরছে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Date:

ইরানের তেল স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট ‘কালো বৃষ্টি’ ও বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত যৌগ মানুষের শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানায়, চলতি সপ্তাহে তেলমিশ্রিত কালো বৃষ্টির একাধিক প্রতিবেদন তারা পেয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ডব্লিউএইচও’র একটি কার্যালয় রয়েছে এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে তারা দেশটির কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে।

জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘কালো বৃষ্টি এবং এর সঙ্গে আসা অম্লীয় বৃষ্টি (অ্যাসিড রেইন) নিঃসন্দেহে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শ্বাসতন্ত্রের ক্ষেত্রে।’

তিনি জানান, ইরান ইতোমধ্যে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

ডব্লিউএইচও এই পরামর্শ সমর্থন করে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যেসব তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগারে হামলা হয়েছে, সেগুলোতে আগুন লেগে গেছে এবং এতে বায়ুর মান নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। সে বিবেচনায় ঘরে থাকা অবশ্যই ভালো পরামর্শ।’

তিনি আরও বলেন, ‘এসব হামলার ফলে বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড এবং নাইট্রোজেন যৌগ ছড়িয়ে পড়েছে।’

Popular

More like this
Related

ক্রীড়াসুলভ মনোভাব কি আদতে সালমান দেখিয়েছিলেন?

ক্রিকেটে নিয়ম মেনে কোনো আউট হওয়ার পরও যখন একদল...

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার...

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দলীয় ঐক্য

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আগামীকাল রোববারের মধ্যে...

৯০০তম গোলের সামনে মেসি

কিংবদন্তি ক্যারিয়ারের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করার...