হামলার আশঙ্কায় আমিরাতে তেল শোধনাগার বন্ধ

Date:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ড্রোন হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত তাদের অন্যতম বৃহৎ তেল শোধনাগার অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবুধাবির রুয়াইস শোধনাগারের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এর আগে আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছিল, আমিরাতের রুয়াইস শিল্প এলাকায় ড্রোন হামলায় আগুন লেগেছিল। তবে শোধনাগারটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আমিরাতে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আডনকের মতে, বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল শোধনাগার রুয়াইস।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে চাপ বাড়িয়ে উপসাগরীয় অঞ্চলের বড় তেল শোধনাগারগুলো অচল করার চেষ্টা করছে ইরান, যাতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়।

এএফপি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইতোমধ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে সৌদি আরামকোর বিশাল রাস তানুরা স্থাপনাও রয়েছে।

ইরানের হামলার কারণে গত সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস উত্তোলন কোম্পানি কাতারএনার্জি উৎপাদন বন্ধ ঘোষণা করে। একই ধরনের ঘোষণা দিয়েছে কুয়েতও।

Popular

More like this
Related

সুচন্দা আপার কাছ থেকে এখনও ঈদ সালামি পাই: ববিতা

দেশ-বিদেশে সমানভাবে পরিচিত একটি নাম ফরিদা আক্তার ববিতা। আজীবন...

হকার উচ্ছেদে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অবৈধ হকার উচ্ছেদে...

সাঈদী-হাদি-আবরার ফাহাদসহ বিভিন্ন নেতার নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি বিরোধীদলের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া,...

এপ্রিলের শুরুতে ঢাকা সফর করবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আসছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং। ১৪তম বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয়...