লেবাননে একদিনেই ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

Date:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননে মাত্র একদিনে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং জেনেভায় এক ব্রিফিংয়ে এ কথা জানান বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লেবাননে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। 

বৈরুত থেকে ভিডিও কনফারেন্সে লিন্ডহোম বিলিং বলেন, ‘ইসরায়েলের বিমান হামলা কারণে লেবাননে এক সপ্তাহে প্রায় ৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন।’

লেবাননে বিরাট পরিসরে মানুষের জীবন ওলটপালট হয়ে গেছে বলে জানান তিনি। বলেন, ‘এই বাস্তুচ্যুতির গতি ২০২৪ সালে হিজবুল্লাহ–ইসরায়েল যুদ্ধের সময়ের চেয়েও দ্রুত।’

এএফপি প্রতিবেদনে বলা হয়, লেবাননের সরকারি অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ছয় লাখ ৬৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার তথ্য রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ সরকার নির্ধারিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অন্যরা আত্মীয়স্বজন বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অনেকে এখনো থাকার জায়গা খুঁজছেন।

এছাড়া অনেক মানুষ প্রতিবেশী দেশ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন।

সিরিয়ার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন করে যুদ্ধ শুরুর পর ৭৮ হাজারের বেশি সিরিয়ার নাগরিক লেবানন থেকে নিজ দেশে ফিরেছেন। পাশাপাশি সাত হাজার ৭০০ এর বেশি লেবানিজও সিরিয়ায় প্রবেশ করেছেন।

লিন্ডহোম বিলিং বলেন, ‘যতদিন এই সংঘাত চলবে, হাজার হাজার সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হবে।

লেবাননসহ পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে বলে সতর্ক করেন তিনি।

Popular

More like this
Related

লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি: যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সামনে এসেছে নতুন দুটি উদ্বেগজনক...

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক...

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর...

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন প্রযুক্তি...