উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

Date:

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক আসর কোনো জয় না পাওয়ার আক্ষেপ নিয়েই শেষ করল বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছেও হারল পিটার বাটলারের শিষ্যরা। তুলনামূলক বিচারে বেশ ইতিবাচক ফুটবল খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি লাল-সবুজের প্রতিনিধিদের।

সোমবার অস্ট্রেলিয়ার পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। জোড়া গোল করেন বদলি নামা দিলদোরা নোজিমোভা। অন্য গোল দুটি আসে দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভার কাছ থেকে।

টুর্নামেন্টের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীন এবং তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার কাছে হারের পর এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। উজবেকিস্তানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকত তাদের। সেই সঙ্গে ফিফা নারী বিশ্বকাপ ও অলিম্পিকে জায়গা করে নেওয়ার সুযোগও তৈরি হতো। তবে সব সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় আপাতত বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতাকে সঙ্গী করেই দেশে ফিরতে হচ্ছে ঋতুপর্ণা চাকমা-মিলি আক্তারদের।

বিস্তারিত আসছে…

Popular

More like this
Related

হাদি হত্যার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কর্তৃক ইনকিলাব...

কাল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে...

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ...

সন্ত্রাসবিরোধী মামলায় জামিন হয়নি ইমিসহ ৩ জনের

৭ মার্চের ভাষণ লাউডস্পিকারে বাজানোর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের...