ডিসি সম্মেলন ৩-৬ মে

Date:

আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত স্মারক সব সচিব, বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে পাঠানো হয়েছে। এতে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্মারকে জানানো হয়, আগামী ৩ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান  ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা ডিসি ও বিভাগীয় কমিশনারদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

​মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে,  সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি ও অগ্রাধিকারমূলক কাজগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নের বিষয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা।

এরইমধ্যে সম্মেলনের প্রাক-প্রস্তুতি ও খসড়া কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। 
 

Popular

More like this
Related

ফাঁদ নয়, ভিন্ন পদ্ধতিতে খেত থেকে পাখি তাড়াচ্ছেন কৃষক

পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদ না পেতে ভিন্ন পদ্ধতিতে খেত থেকে...

যে কারণে ওয়ানডেতে পাঁচে খেলবেন লিটন

বাকি দুই সংস্করণে নিয়মিত রান পেলেও ওয়ানডেতে বেশ বিবর্ণ...

আইসিটিতে ২ নতুন প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে...

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক আসর কোনো জয়...