নিয়ম সংশোধন, একাধিকবার স্বাধীনতা পুরস্কার পাওয়ার পথ খুলল

Date:

বিদ্যমান নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একবারের বেশি স্বাধীনতা পুরস্কার পাওয়ার সুযোগ সেই। 

স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশনাবলীর এই নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে সরকার। 

এর ফলে, ২৫ বছরের ব্যবধানে অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আগে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কাউকে আবারও স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত স্মারকে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একাধিকবার স্বাধীনতা পুরস্কার দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফিরোজ আহমেদের সই করা স্মারকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এক ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। তাদের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ১৯৭৭ সালে জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন।

প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীকে এবার সমাজসেবা বা জনসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে সরকার।

Popular

More like this
Related

দেশের অর্থনীতিতে ‘ভূমিকম্পের মতো’ ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ

বিশ্বের বড় ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়লে তার...

প্রথম দিনে ৩৭ হাজার নারী পেলেন ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড

দেশের ৩৭ হাজার পরিবারের প্রধান নারীর হাতে তুলে দেওয়া...

দিনে ৫ লিটার তেল নিতে পারবে রাইড শেয়ারের মোটরসাইকেল

মহানগর এলাকায় রাইড শেয়ারের মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ৫ লিটার...

বার্সেলোনার বিপক্ষে ইতিহাস গড়ার স্বপ্ন নিউক্যাসলের

ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের...