রায়হান রাফীর দেড় মিনিটের ফার্স্ট হুইসেলে যা আছে

Date:

বাংলা চলচ্চিত্রে সময়ের দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমা  দর্শকদের মধ্যে আলোচিত।

এবারের ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন রাফী। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নায়ক ছাড়াও চার অভিনেত্রী শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন তিনি।

আজ শনিবার সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে।

তবে এটিকে টিজার নয়, ‘ফার্স্ট হুইসেল’ আখ্যা দিয়েছেন নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফার্স্ট হুইসেল’ শেয়ার করে লেখা হয়, ‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।’

ক্যাপশনে আরও লেখেন, ‘প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু… রায়হান রাফীর “প্রেশার কুকার”। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।’

দেড় মিনিটের ‘ফার্স্ট হুইসেল’-এ চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীকেও।

সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

পুরো ভিডিও জুড়ে শোনা গেছে চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়—যা টিজারের আবহকে আরও রহস্যময় করে তুলেছে।

নির্মাতার ভাষ্য, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্পই তুলে ধরা হবে ‘প্রেশার কুকার’-এ।

তার কথায়, ‘এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।’
 

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...