বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি সংসদ সদস্য বুলু

Date:

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু।

এছাড়া, পরিচালনা পর্ষদের বাকি ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার অন্য প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আগামী ৯ মার্চ মোহামেডানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা নিয়ে ক্লাবপাড়ায় ব্যাপক জল্পনা-কল্পনা থাকলেও শেষ পর্যন্ত কোনো ভোটের প্রয়োজন হয়নি। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাদা-কালোদের ১৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ।

নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সভাপতি পদের তিনজন প্রার্থীর মধ্যে দুজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া, পরিচালক পদের ২৮ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন সরে দাঁড়িয়েছেন। তাই সভাপতি পদে একজন ও পরিচালক পদে ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।’

হেলাল আরও জানান, আগামী ৯ মার্চ ঐতিহ্যবাহী এই ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সভাপতি পদে বুলুর পাশাপাশি লড়াইয়ে ছিলেন বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালনা পর্ষদ:

সভাপতি: বরকতউল্লাহ বুলু

পরিচালক: লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

Popular

More like this
Related

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের দিনব্যাপী সৃজনশীল কর্মশালা

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী...

মিষ্টি কুমড়া চাষিদের মাথায় হাত, দাম কমায় বেশি বিক্রি হচ্ছে আলু

রংপুর অঞ্চলের তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে...

‘বুমরাহ তো একজন মানুষই, তারও খারাপ দিন যেতে পারে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের বোলিং তারকা জাসপ্রিত বুমরাহকে...

​’প্রতিটি ম্যাচই এখন যুদ্ধ’, নাটকীয় জয়ের পর রিয়াল কোচ

​টানা দুই হার আর একঝাঁক চোটের ধাক্কায় দেওয়ালে পিঠ...