আগ্রহীদের অনুরোধে ফ্র্যাঞ্চাইজি হওয়ার আবেদনের সময় বাড়ল, জানালেন রুবাবা

Date:

আসন্ন নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক রুবাব দৌলা।

ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রুবাবা দ্য ডেইলি স্টারকে শুক্রবার বলেন, ‘ফ্র‍্যাঞ্চাইজি হতে আগ্রহীরা নিজেদের প্রস্তুতির জন্য সময় বাড়ানোর অনুরোধ করেছিল। তাই আমরা ডেডলাইন বাড়িয়েছি।’

তিন দলের এই টুর্নামেন্টের জন্য গত ১৮ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজি হওয়ার আগ্রহপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিবি। আসরটি আগামী ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে আগ্রহপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৪ মার্চ। তবে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মাত্র দুটি প্রতিষ্ঠান রাজশাহী ও চট্টগ্রাম দলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। ফলে বাধ্য হয়েই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছেলেদের বিপিএলে ঘটা অপ্রীতিকর কোনো ঘটনার পুনরাবৃত্তি চাইছে না বিসিবি। গত বিপিএল শুরু হওয়ার মাত্র একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিজেদের হাতে তুলে নিতে হয়েছিল বোর্ড। ডব্লিউবিপিএলের ক্ষেত্রে তেমন কোনো ঝুঁকি নিতে নারাজ তারা।

সূচি অনুযায়ী, উদ্বোধনী ডব্লিউবিপিএলের খেলোয়াড় নিলাম হওয়ার কথা আগামী ১৪ মার্চ। তবে ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই জটিলতা দ্রুত না কাটলে ড্রাফটের তারিখও পিছিয়ে যেতে পারে।

Popular

More like this
Related

শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার...

সবাইকে সাহসী করে তুলেছিল যে ভাষণ

এই জাতির মুক্তি-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের...