ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করলেই যুদ্ধের অবসান: ট্রাম্প

Date:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেছেন। 

ওই পোস্টের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, ট্রাম্প বলেছেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে।

ট্রাম্প বলেন, ‘তেহরান যদি শর্ত মেনে নতুন নেতৃত্ব নিয়ে আসে, তাহলে ইরানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।’

তিনি আরও বলেন, ‘একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক অসাধারণ ও অত্যন্ত সাহসী মিত্র-অংশীদাররা মিলে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব।’

পোস্টের শেষে ট্রাম্প নতুন একটি স্লোগান ব্যবহার করেন— ‘মেক ইরান গ্রেট এগেইন’। 

তার রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর অনুকরণে তৈরি নতুন স্লোগানটি।

Popular

More like this
Related

শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার...

সবাইকে সাহসী করে তুলেছিল যে ভাষণ

এই জাতির মুক্তি-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের...