শাস্তি হিসেবে গোপালগঞ্জে বদলি সেই ভূমি অফিসের ২ কর্মকর্তা

Date:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যথাসময়ে উপস্থিত না থাকা, সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এসেছে ভূমি মন্ত্রণালয় থেকে।

বুধবার সকালে ৯টার কিছুক্ষণ পর ইউনিয়ন ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত থাকায় ভূমি অফিসের বারান্দায় অন্তত ৩০ মিনিট বসে থাকেন তিনি।

এ ঘটনার পর আজ এ বদলির আদেশ ও কারণ দর্শানোর নোটিশ আসে।

ইউনিয়ন ভূমি অফিসটির সহকারী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উপসহকারী কর্মকর্তা ওমর ফারুককে গোপালগঞ্জে এবং অফিস সহায়ক ফাতেমা জান্নাতীকে নারায়ণগঞ্জেই বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

একইসঙ্গে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে একজন সহকারী ভূমি কর্মকর্তাকে পদায়নও করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজউদ্দিন।

বদলির আদেশে সই করেছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন।

ওই তিন জনকেই কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় অফিস তালাবদ্ধ ছিল এবং সেখানে কেউ উপস্থিত ছিলেন না। এতে সেবাপ্রার্থীরা দুর্ভোগের শিকার হন।

বিলম্বে উপস্থিত হওয়ার কারণ লিখিতভাবে আগামী তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর।

Popular

More like this
Related

তুরাগে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে...

উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

চীনের তুলনায় উত্তর কোরিয়া যে অনেক বেশি কঠিন প্রতিপক্ষ...

তেহরানে যুদ্ধবিমানের শব্দ ও বিকট বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দের পাশাপাশি বিস্ফোরণের...

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...