মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

Date:

একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, দুই আসনবিশিষ্ট ওই যুদ্ধবিমানকে ‘টার্গেট করে ভূপাতিত করা হয়েছে’। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবিকে অস্বীকার করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক এক্স পোস্টে জানিয়েছে, ‘বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই বিধ্বস্ত হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব ভিত্তিহীন এবং অসত্য।’

Popular

More like this
Related

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...

৪৯৯ রান, ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

হার্দিক পান্ডিয়ার থ্রো ধরে সঞ্জু স্যামসন স্টাম্প ভেঙ্গে দিতে...

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...

উপসাগরীয় অঞ্চলে আটকা প্রায় ৩৫ হাজার নাবিক ও যাত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার...