অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩ অধ্যাদেশ উঠবে সংসদে

Date:

অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নির্ভরযোগ্য সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ অধিবেশন না থাকলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাবলেই অন্তর্বর্তী সরকারের সময় এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।

নিয়ম অনুযায়ী, সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে যেকোনো অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করতে হয়। অন্যথায় তা আইনি কার্যকারিতা হারায়।

মন্ত্রিসভার সূত্র জানিয়েছে, সংসদে উত্থাপনের পর এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করা হবে। এরপর অধ্যাদেশগুলো সংশোধনী সাপেক্ষে আইনে পরিণত করা হবে।

Popular

More like this
Related

তেহরানে যুদ্ধবিমানের শব্দ ও বিকট বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দের পাশাপাশি বিস্ফোরণের...

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...

৪৯৯ রান, ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

হার্দিক পান্ডিয়ার থ্রো ধরে সঞ্জু স্যামসন স্টাম্প ভেঙ্গে দিতে...

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...