ইরান আলোচনার চেষ্টা করেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘খুব দেরি হয়ে গেছে।’
আজ মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ট্রাম্পের দাবি, ‘চলমান সংঘাতে (ইরানের) সামরিক নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সক্ষমতা গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘তাদের বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সামরিক নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। তারা কথা বলতে চায়। আমি বলেছি, খুব দেরি হয়ে গেছে।’
ওই পোস্টে গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধের প্রসঙ্গ উল্লেখ করেন ট্রাম্প। নিবন্ধটির শিরোনাম ছিল, ‘আমরা ট্রাম্প তত্ত্বের সাক্ষী হচ্ছি: রিগ্যানের মতো প্রেসিডেন্ট এমন একটি উপায় খুঁজে পেয়েছেন, যেখানে স্থলবাহিনী মোতায়েন না করেই বিশ্বব্যবস্থা বদলে দেওয়া যায়।’