দেশে এসেছে ভারতে পলাতক সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

Date:

সম্প্রতি ভারতে পলাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলাম। গত রাতে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হয়েছে।

কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে মারা যান জোয়াহেরুল।

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রোববার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ দেশে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘ট্রাভেল পারমিটের আওতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাবেক এই এমপির মরদেহ দেশে আনা হয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর স্বজনরা মরদেহ গ্রহণ করেন।’

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অবৈধ পথে ভারতে পালিয়ে যান জোয়াহেরুল। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে কলকাতার ডুমডুম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার স্ত্রী ও মেয়ে হাসপাতালে উপস্থিত ছিলেন। তার স্ত্রী চিকিৎসা ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন এবং অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কলকাতায় যান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য হন জোয়াহেরুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি দুইবার করটিয়ার সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

Popular

More like this
Related

ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার ‘পরিকল্পনা’, এফবিআইয়ের সতর্কতা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগকে...

ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল...

পিছিয়ে গেল উইমেনস বিপিএল

বড় প্রত্যাশা আর নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলবে না ইরান: ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে...