স্যামসনের জন্য ‘গর্বে বুক ভরে যাচ্ছে’ শশী থারুরের

Date:

সঞ্জু স্যামসন উপেক্ষিত থাকার সময় তার হয়ে একাধিকবার জোরালো আওয়াজ তুলেছিলেন শশী থারুর। ভারতের এই রাজনীতিকের সঙ্গে স্যামসনের অবশ্য আঞ্চলিকতার সম্পর্ক; দুজনেই দক্ষিণ ভারতের কেরালার মানুষ। বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনাল মঞ্চে স্যামসন অসাধারণ ইনিংসে মাত করে এখন ক্রিকেট দুনিয়ায় প্রশংসিত। এমন সুসময়ে এই ডানহাতি ব্যাটারের জন্য ভীষণ গর্ব হচ্ছে কংগ্রেসের এই সাংসদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রান তাড়ায় ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন স্যামসন। চোখধাঁধানো ব্যাটিংয়ে দলকে নিয়ে যান সেমিফাইনালে। অথচ এই বিশ্বকাপের শুরুতে একাদশে জায়গা হচ্ছিল না তার!

বিশ্বকাপের আগের সিরিজে টানা ব্যর্থতায় স্যামসন ডাগআউট গরম করছিলেন। রিঙ্কু সিংয়ের পারিবারিক ইস্যু তাকে একাদশে ফিরিয়ে আনে, আর সেটাই যেন হয়ে যায় টার্নিং পয়েন্ট।

Bursting with pride and relief for @IamSanjuSamson after his superlative innings in today’s virtual quarterfinal against the WestIndies. I had suffered for him as earlier setbacks saw him lose his place in the side. Today he showed the world why he deserved to be there in the… pic.twitter.com/Tf8T8UytnG

— Shashi Tharoor (@ShashiTharoor) March 1, 2026

স্যামসনের বিশ্বকাপ মাতানো ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে থারুর লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের অঘোষিত কোয়ার্টার ফাইনালে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংসের পর তার জন্য গর্ব এবং স্বস্তিতে বুক ভরে যাচ্ছে। এর আগের ব্যর্থতাগুলোর কারণে যখন সে দল থেকে বাদ পড়েছিল, তখন আমি তার জন্য খুব কষ্ট পেয়েছিলাম। আজ সে পৃথিবীকে দেখিয়ে দিল কেন প্রথম থেকেই তার দলে থাকা উচিত ছিল।’

Sanju Samson celebrates a match-winning knock, India vs West Indies, T20 World Cup Super Eight, Kolkata, March 1, 2026আইপিএলে বরাবরই সফল স্যামসনকে ভারতীয় দলে বিবেচনা না করার সমালোচনা করতেন থারুর। ভারতীয় দলে সুযোগ পেলেও একাদশে জায়গা কখনোই নিয়মিত ছিল না কেরালার এই ব্যাটারের। ২০১৫ সালে অভিষেক হলেও এখন পর্যন্ত কেবল ৬০টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। এই ইনিংসের পর হয়তো এখন ৩১ পেরিয়ে যাওয়া এই ব্যাটার নীল জার্সিতে নিয়মিত হতে পারেন।

 

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...