আবুধাবিতে ফরাসি নৌ-ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

Date:

ইরানের ড্রোন হামলায় আবুধাবিতে একটি ফরাসি নৌ-ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আবুধাবিতে ফরাসি নৌ-ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির আল সালাম নৌ-ঘাঁটির একটি গুদামে ইরানি ড্রোন হামলা হয়েছে। 

মন্ত্রণালয় আরও জানায়, হামলায় মালামাল ভর্তি দুটি কন্টেইনারে আগুন ধরে যায়।

এই ঘাঁটিটি মূলত আমিরাতের মালিকানাধীন হলেও এখানে ফরাসি বাহিনী অবস্থান করে। 

হামলার বিষয়ে ফরাসি বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Popular

More like this
Related

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তর ধ্বংসের দাবি করল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইরানের সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসির (বিপ্লবী রক্ষীবাহিনী) সদর দপ্তর ধ্বংসের...

ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প

গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে...

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত...

ইরানে হামলার মাঝে রাফা সীমান্ত বন্ধ, ভোগান্তিতে গাজাবাসী

ইরানে সম্মিলিত ভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই...