টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা সুপার এইট পর্বেও তাদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রাখল। এইডেন মার্করামের নেতৃত্বে দারুণ ছন্দে থাকা প্রোটিয়ারা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এবার তাদের দাপুটে পারফরম্যান্সের শিকার হলো জিম্বাবুয়ে।
শনিবার দিল্লিতে সুপার এইট পর্বের এক নম্বর গ্রুপের ম্যাচে ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় শিরোপাপ্রত্যাশী প্রোটিয়ারা।
চলমান আসরে এটি দক্ষিণ আফ্রিকার টানা সপ্তম জয়। সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে পা রাখল তারা। এই গ্রুপ থেকে সেমিতে তাদের সঙ্গী হওয়ার দৌড়ে টিকে আছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেরই সংগ্রহ দুই ম্যাচে ২ পয়েন্ট করে। অন্যদিকে, চমক দেখিয়ে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে টপকে সুপার এইটে জায়গা করে নিলেও এই পর্বে হতাশ করল জিম্বাবুয়ে। তিনটি ম্যাচেই হারল আগেই বিদায় নেওয়া দলটি।
বিস্তারিত আসছে…