হেটমায়ারকে সবচেয়ে বড় হুমকি মানছেন কার্তিক

Date:

অভিষেকের পর থেকে গত বছর পর্যন্ত স্পিনেই সবচেয়ে বেশি ভুগতেন শিমরন হেটমায়ার। স্পিনারদের বিপক্ষে তার গড় আর স্ট্রাইকরেট ছিলো দৃষ্টিকটু রকমের আজে, বাঁহাতি ব্যাটার গত কয়েক মাসে এই জায়গায় করেছেন অবিশ্বাস্য উন্নতি। স্পিনারদের বিপক্ষে এই সময়ে তার গড় পঞ্চাশ ছুঁইছুঁই, স্ট্রাইকরেট দুইশোর কাছে। অলিখিত কোয়ার্টার ফাইনালে তাই হেটমায়ারকে ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি মানছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। 

অভিষেকের পর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত স্পিনারদের বিপক্ষে ৩৮২ বলে ৪১২ রান তুলেন হেটমায়ার, গড় ১৬.৪৮, স্ট্রাইকরেট ১০৭.৮৫! কিন্তু ২০২৫ সালের জুলাই থেকে এখন পর্যন্ত স্পিনের বিপক্ষে ১৬৬ বলে ৩২৮ রান করেছেন তিনি। গড় ৪৬.৮৫, স্ট্রাইকরেট ১৯৭.৫৯! রীতমতো ইউটার্ন!

আজ কলকাতায় সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী, আকসার প্যাটেলদের চিন্তার কারণ হতে পারেন হেটমায়ার। 

এবার বিশ্বকাপে ৬ ইনিংস ব্যাট করে ৪৪.২০ গড় আর ১৮২.৬৪ স্ট্রাইকরেটে ২২১ রান করেছেন হেটমায়ার। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় কার্তিক বলেন হেটমায়ারকে দ্রুত ফেরানোই হবে ভারতের বড় চ্যালেঞ্জ, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো শিমরন হেটমায়ারকে দ্রুত আউট করা… তিনি যেভাবে স্পিন খেলছেন, তিনিই নির্ধারণ করেন ভারত কীভাবে স্পিন বিভাগ পরিচালনা করবে।’

একাদশে থাকা প্রায় সবাই ব্যাট করতে পারায় ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারালেও রানের গতি কমায় না। কার্তিকের মতে এটাও ভারতের জন্য একটা পরীক্ষার জায়গা, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে একটি বিষয় হলো… তারা পাওয়ার-প্লে’তে শুরু থেকেই আক্রমণ করে। চার উইকেট হারিয়ে ফেললেও তারা থামে না এবং কোনোভাবে বড় স্কোরে পৌঁছে যায় কারণ তাদের ব্যাটিং অনেক গভীরে।’

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে ম্যাচ। যারা জিতবে তারাই পা রাখবে সেমিফাইনালে। ইডেনে সাধারণত বড় রান হলেও স্পিনারদের ভূমিকাও দেখছেন কার্তিক, ‘আইপিএলের সময় এটি সেরা ব্যাটিং পিচ হলেও লিগ পর্বে এটি কিছুটা ধীরগতির এবং ট্যাকটিক্যাল ছিল। তবে এখানকার আউটফিল্ড খুব দ্রুত।’

 

 

Popular

More like this
Related

ভোলায় পৌঁছেনি ত্রাণের চাল, চরম সংকটে ২৫০০ জেলে পরিবার

দেশের নির্ধারিত পাঁচটি ইলিশ অভয়াশ্রমে গত ১ মার্চ থেকে...

জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে আমরা জাতীয়ভাবে সম্মত আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জুলাই যোদ্ধাদের ইনডেমিনিটি দিয়েছি,...

উত্তরের পথে নিরাপদ ঈদযাত্রার আশ্বাস, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তৎপর পুলিশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ, এলেংগায় ফ্লাইওভার নির্মাণে ধীরগতি, অতিরিক্ত...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে অনুমতি নিতে হবে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে অনুমতি...