সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা

Date:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় উপসাগরীয় পাঁচ দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিএনএন জানায়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আবুধাবিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়ার তথ্যও যোগ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এতে আরও বলা হয়, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা যৌথ হামলার পর ইরান থেকে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোয় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করা হচ্ছে।

গত বছর জুনে এই ক্ষমতাধর দেশ দুটি তুলনামূলক দুর্বল ইরানের ওপর হামলা চালিয়েছিল।

এবার নতুন করে হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের ধনী দেশ আমিরাতের রাজধানীতে বিস্ফোরণের সংবাদ পাওয়া গেল।

ইরানের ২ ক্ষেপণাস্ত্র কাতারে ধ্বংস

এদিকে, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিবেশী কাতারে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

এক ইরাকি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে বলা হয়, কাতার তাদের ভৌগোলিক সীমানায় দুটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

এর ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় ইরানের হামলা চালানোর আশঙ্কা বাস্তবে রূপ নিচ্ছে বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কুয়েতে বিস্ফোরণ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিবেশী কুয়েতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সংবাদমাধ্যমটির কর্মীরা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, জনগণকে সতর্ক করতে দেশটিতে সাইরেন বাজানো হয়েছে।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর দপ্তরে হামলা

পারস্য উপসাগরে ইরানের অপর প্রতিবেশী বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তরে হামলা হয়েছে।

আল জাজিরা জানায়, বাহরাইনে মার্কিন নৌঘাঁটিকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মানামার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফারস নিউজের বরাত দিয়ে সিএনএন জানায়, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল সালেম বিমানঘাঁটি, আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি ও বাহরাইনের মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সৌদি আরবেও হামলা

ইরানের প্রতিবেশী সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

Popular

More like this
Related

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত: রয়টার্স

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ...

রুশ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

ইরানে অবস্থানরত রুশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।আল...

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে...