ইরানের ৫ শহরে বিস্ফোরণের শব্দ

Date:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অন্তত পাঁচটি শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, ইরানের ইসফাহান, কোম, কারাজ ও খেরমানশাহে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, রাজধানী তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও রিপাবলিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

রাজধানীর কেন্দ্রস্থলে দুটি এলাকায় ধোঁয়া দেখা গেছে বলেও জানিয়েছে ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।

 

Popular

More like this
Related

ফের রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে...

ছবিতে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

ইরানের ওপর আজ শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ...

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়া হবে: আমিরাত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব, আরব...