বসন্তের রঙে বিস্ময়: মৌলভীবাজারে ফুটেছে বিরল হলুদ শিমুল

Date:

বসন্তে প্রকৃতির বৈচিত্র্যময় রঙের বাহারে মৌলভীবাজারের আজমেরু গ্রামে দেখা মিলছে বিরল হলুদ শিমুলের। সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে’ ফুটে থাকা দুষ্পাপ্য এই ফুলটি দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা।

আমাদের দেশে সাধারণত লাল কিংবা লাল-হলুদ মিশ্রিত শিমুল বেশি দেখা যায়।মাঝে মাঝে সাদা শিমুলের দেখাও মেলে। তবে হলুদ শিমুল এতটাই দুর্লভ যে, উদ্ভিদবিদদের কাছেও এটি বিশেষ আগ্রহের বিষয়। 

তরুণ উদ্যোক্তা এবং বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী দুই বছর আগে শখ করে পার্কে সাদা, লাল ও হলুদ—তিন রঙের শিমুলের চারা রোপণ করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর গত ২৫ ফেব্রুয়ারি প্রথমবার তার বাগানে দেখা মেলে হলুদ ফুলটির। 

পার্কের ভেতর মসজিদ প্রাঙ্গণে সারা বছরই নানা জাতের ফুল ফুটলেও উজ্জ্বল হলুদ রঙের এই শিমুলটি এখন সবার নজর কাড়ছে।

উচ্ছ্বাস প্রকাশ করে জাহেদ আহমেদ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বিরল হলুদ শিমুল। আগে কখনো দেখিনি। দুই বছর আগে সাদা, লাল আর হলুদ শিমুল লাগিয়েছিলাম। আজ প্রথম হলুদ শিমুল ফুটেছে। খুবই সুন্দর, এক কথায় অসাধারণ!

দুষ্পাপ্য এই ফুল ফোটার খবর ছড়িয়ে পড়তেই বাগানটিতে ভিড় বাড়ছে। কেউ আসছেন ছবি তুলতে, কেউবা আসছেন প্রকৃতির এই বিরল সৌন্দর্যকে নিজ চোখে একবার দেখতে। 

 

Popular

More like this
Related

সুযোগ পেলে সেরাটা দিতে তৈরি প্রীতি

তরুণ উইঙ্গার সুরভী আকন্দ প্রীতি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার অচেনা পরিবেশে...

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সব স্থাপনাই বৈধ লক্ষ্যবস্তু: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত সব স্থাপনাকে ইরানের জন্য...

ইসরায়েল লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমন...

ইরানের লক্ষ্য মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন ঘাঁটি

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ অবস্থায় আবারও...