আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা, কাবুল-কান্দাহারে পাকিস্তানের হামলা

Date:

সীমান্তে আফগানিস্তানের হামলার পর দেশটির কাবুল ও কান্দাহারে হামলা চালিয়েছে পাকিস্তান। এর আগে ইসলামাবাদ আফগান তালেবানের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার খবর জানায়।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে।

দীর্ঘ পোস্টে তিনি আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘সন্ত্রাসীদের’ জড়ো করা এবং ‘সন্ত্রাসবাদ দেশের বাইরে পাঠানোর’ অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তারা আফগান জনগণকে, বিশেষ করে নারীদের, মানবাধিকার থেকে বঞ্চিত করছে এবং ভারতের ‘প্রক্সি’ হিসেবে কাজ করছে।

তিনি লিখেছেন, এখন আমাদের আর তোমাদের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে… পাকিস্তানের সেনাবাহিনী দূর দেশ থেকে আসেনি। আমরা তোমাদের প্রতিবেশী; তোমাদের ভেতরের-বাইরের সবকিছু আমাদের জানা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লেখেন, পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ডুরান্ড লাইনের বরাবর ‘আফগানিস্তান বড় পরিসরের আক্রমণাত্মক অভিযান’ পরিচালনা করছে।

Popular

More like this
Related

খামেনি ‘আর নেই’ এমন লক্ষণ দেখা যাচ্ছে: টিভি ভাষণে নেতানিয়াহু

এক সংক্ষিপ্ত টিভি ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,...

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭...

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বিমান হামলা’র দাবি ইসরায়েলের

ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের...

শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পাওয়া পাকিস্তানকে সেমিফাইনালে...