বাবার অসুস্থতায় রিঙ্কু চলে যাওয়ায় ভারতের নজর স্যামসনের ওপর

Date:

বৃহস্পতিবারের ম্যাচে রিঙ্কু খেলতে না পারলে ভারত তাদের একাদশে ডানহাতি ব্যাটার সঞ্জু স্যামসনকে ফিরিয়ে আনার জোরালো সম্ভাবনা রয়েছে। এতে টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্য যেমন কমবে, তেমনি ব্যাটিং লাইনে আসবে ভারসাম্য। তবে তিন নম্বর পজিশনের জন্য সূর্যকুমার যাদবও দলের ভাবনায় রয়েছেন। এদিন সেন্ট্রাল উইকেটে দীর্ঘক্ষণ অনুশীলনের পর স্যামসন এম এ চিদম্বরম স্টেডিয়ামের ‘বি’ নেটেও ব্যাটিং ঝালিয়ে নেন।

ভারতের টপ অর্ডারের বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো নিয়মিত অফস্পিনারদের ব্যবহার করছে। সালমান আলী আঘা কিংবা এইডেন মার্করামরা অভিষেক শর্মা ও কিশানের উইকেট নিয়ে তা প্রমাণ করেছেন। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর টেন ডেসকাটও ইঙ্গিত দিয়েছেন যে, টপ অর্ডারে ভারত ‘টুইস্ট’ বা পরিবর্তন আনতে পারে। রিঙ্কুর অনুপস্থিতি সেই পরিবর্তনের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।

পিচ ও কন্ডিশন 

চিপকের কালো মাটির পিচে আজ অক্ষর প্যাটেলকেও নেটে বেশ সক্রিয় দেখা গেছে। ৮ ফেব্রুয়ারির আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে এই পিচটিই ব্যবহৃত হয়েছিল। পিচে কিছুটা গ্রিপ থাকলেও ব্যাটারদের জন্য শট খেলার ভালো সুযোগ থাকবে। এটি সেন্ট্রাল উইকেট হওয়ায় বাউন্ডারির আয়তন নিয়েও কোনো বৈষম্য থাকবে না।

জিম্বাবুয়ে ম্যাচের পর ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সুপার এইট ম্যাচ খেলবে ভারত। তবে ভারতের সেমিফাইনালে যাওয়া এখন আর পুরোপুরি নিজেদের হাতে নেই। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেই চলবে না, দক্ষিণ আফ্রিকা যাতে সব ম্যাচ জেতে সেই আশাও করতে হবে। আবার দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচ হেরে যায়, তাহলেও দুয়ার খুলবে স্বাগতিক দলের।

 

Popular

More like this
Related

২০২৫ সালে বিশ্বে ১২৯ সংবাদকর্মী নিহত, দুই-তৃতীয়াংশের জন্য ইসরায়েল দায়ী: সিপিজে

বিশ্বব্যাপী সংঘাত ও দমন-পীড়নের মধ্যে ২০২৫ সাল সাংবাদিকদের জন্য...

বেনফিকার বিপক্ষে নেই এমবাপে

ইউরোপের মঞ্চে নামার আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ।...

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

মিয়ানমারের রাখাইনে একটি গ্রামের বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায়...

বিএনপির অনেক ‘জুলাই যোদ্ধা’ বঞ্চিত হয়েছেন: প্রতিমন্ত্রী ইশরাক

বিএনপির রাজনৈতিক পরিচয়ের কারণে আগের সরকারের আমলে অনেক ‘জুলাই...