সেমিফাইনালে যেতে যেমন সমীকরণ পাকিস্তানের সামনে

Date:

সুপার এইট রাউন্ডে দুই ম্যাচে এক পয়েন্ট, শেষ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে তিন। পাকিস্তানের সেমিফাইনাল তাতেও নিশ্চিত হবে না যদি না অন্য ম্যাচের ফল পক্ষে আসে। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর শেষ চারে যাওয়ার সমীকরণ আর নিজেদের হাতে নেই সালমান আলি আঘাদের। তাদের সামনে যদি, কিন্তুর হিসাব। 

নড়বড়ে পারফর্ম করেও সহজ গ্রুপ থাকায় গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠে পাকিস্তান। এই রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। 

গত রাতে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। গ্রুপ-২ থেকে এখন সেমির সম্ভাবনায় আছে তিন দল নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। 

নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড উভয়কেই হারায়, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেও পাকিস্তানের বিদায় নিশ্চিত। কিউইরা যদি দুটি ম্যাচেই হারে, তবে পাকিস্তানকে শুধু শ্রীলঙ্কাকে হারালেই চলবে। আর নিউজিল্যান্ড একটি হারলে সালমান আলী আগার দলের সামনে সুযোগ তৈরি হবে, যদিও সেক্ষেত্রে নেট রান-রেটের হিসাব আসবে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত লড়াই করায় তাদের নেট রান-রেট (-০.৪৬১) খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।

অর্থাৎ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের জয় চাইবে পাকিস্তান। সেটা হয়ে গেলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারালেই সেমিতে পা রাখবে তারা। 

 

 

Popular

More like this
Related

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদিউল আলম মজুমদারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সুশাসনের জন্য...

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায়...

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: শীর্ষে ফিরলেন রাজা, বুমরাহ-ফারহানদের বড় উন্নতি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার...

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...