বাজে শুরুর ধাক্কা কাটিয়ে ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবসের ঝড়ে চ্যালেঞ্জিং পুঁজি পেল দক্ষিণ আফ্রিকা। এরপর লক্ষ্য তাড়ায় নেমে একটুও লড়াই জমাতে পারল না শিরোপাধারী ভারত। মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ ও করবিন বশের তোপে ধসে পড়ায় কোনোমতে একশ পেরিয়ে গুটিয়ে গেল তারা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় হারের তেতো স্বাদ পেল দলটি।
রোববার আহমেদাবাদে সুপার এইট পর্বের গ্রুপ ওয়ানের ম্যাচে ৭৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৭ রান স্কোরবোর্ডে জমা করার পর ভারতীয়দের ৭ বল বাকি থাকতে ১১১ রানে অলআউট করে দেয় তারা। দুই দল বিশ্বকাপের মঞ্চে শেষবার মুখোমুখি হয়েছিল সবশেষ অনুষ্ঠিত ২০২৪ সালের আসরের ফাইনালে। সেদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ক্ষতে এবার কিছুটা হলেও প্রলেপ দিল এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এর আগে কখনোই ৫০ বা এর চেয়ে বেশি রানের ব্যবধানে হারেনি। ২০১০ সালের আসরে ব্রিজটাউনে তারা অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল ৪৯ রানে। ১৬ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড ভাঙা পড়ল ব্যাটে-বলে তাদের নাজুক পারফরম্যান্সে।
বিস্তারিত আসছে…