বাংলাদেশের সঙ্গে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারে কাজ করতে আগ্রহী ভারত: হাইকমিশনার

Date:

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারে কাজ করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা পারস্পরিক সুবিধা ও স্বার্থের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগতিমুখী উপায়ে একসঙ্গে কাজ করতে চাই।’

‘এটাই ছিল আমাদের আলোচনার বিষয় এবং আমরা সত্যিই এ বিষয়ে এগিয়ে যেতে চাই,’ যোগ করেন তিনি। 

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম বৈঠক সম্পর্কে প্রণয় ভার্মা বলেন, ‘আমি মনে করি, অবশ্যই মানুষে মানুষে যোগাযোগ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।’

তিনি জানান, নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান ও টেলিফোনে কথা বলেন। গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভা স্পিকার ওম বিড়লার উপস্থিতির কথাও তিনি উল্লেখ করেন।

প্রণয় ভার্মা বলেন, ‘এসব উচ্চপর্যায়ের যোগাযোগে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।’

‘আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন এবং আমাদের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতিও জানিয়েছি,’ বলেন তিনি।

বাংলাদেশিদের জন্য ভারত কবে পর্যটন ভিসা পুনরায় চালু করবে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটিও মানুষে মানুষে সহযোগিতার লক্ষ্যের আওতায় পড়ে।’

Popular

More like this
Related

ইরানে হামলার ছুতা খুঁজছেন ট্রাম্প?

আন্তর্জাতিক গণমাধ্যমে দুই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে। এক ধরনের...

ভারতকে সবচেয়ে বড় হারের তেতো স্বাদ দিল দক্ষিণ আফ্রিকা

বাজে শুরুর ধাক্কা কাটিয়ে ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও...

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...

কে হচ্ছেন নতুন হামাস নেতা?

গত আড়াই বছরে ইসরায়েলের সরাসরি ও গুপ্ত হামলায় ফিলিস্তিনি...