টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি: নির্বাচকদের ওপর চটলেন ম্যাকগ্রা-ওয়াহ

Date:

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়ার অভাবনীয় বিদায় মেনে নিতে পারছেন না দেশটির ক্রিকেট গ্রেটরা। চিরচেনা সেই দাপট হারানো অস্ট্রেলীয় দলের কঙ্কালসার চেহারা দেখে নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন সাবেক পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এবং সাবেক নির্বাচক ও ব্যাটার মার্ক ওয়াহ।

টুর্নামেন্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ার প্রস্তুতিমূলক সিরিজে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারকে বিপদের সংকেত হিসেবে দেখেছিলেন অনেকে। বিশেষ করে ২২, ৯০ ও ১১১ রানের সেই হারগুলো ছিল অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। অথচ তখন অধিনায়ক মিচেল মার্শ বলেছিলেন, ‘কোনো চাপ নেই’। সেই আত্মবিশ্বাস শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হারের পর ‘বিধ্বস্ত এক দলে’ রূপ নিয়েছে। কারণ গ্রুপ পরব থেকেই বিদায় নিতে হয়েছে অজিদের। 

ম্যাকগ্রার চোখে ‘গৌরব’ হারানো অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগ প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ বোলারদের অনুপস্থিতি প্রবলভাবে টের পেয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপের শুরুতেই বলেছিলাম যে, অস্ট্রেলিয়াকে নিয়ে আমরা চিন্তিত। হঠাত করেই দেখা যাচ্ছে, অন্য দলগুলো যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে নামে, তখন সেই পুরনো দাপট আর অবশিষ্ট নেই। দুর্ভাগ্যবশত, এই ফল আমার কাছে মোটেও আশ্চর্যজনক নয়।’

দলের পারফরম্যান্সের চেয়েও নির্বাচকদের অদূরদর্শিতা নিয়ে বেশি ক্ষুব্ধ মার্ক ওয়াহ। বিশেষ করে স্টিভ স্মিথকে বসিয়ে রাখা এবং ম্যাট রেনশর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্রপ করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও কুপার কনোলিদের টানা অফ-ফর্মের পরও খেলানোকে বড় ভুল হিসেবে দেখছেন তিনি, ‘নির্বাচনগুলোর দিকে তাকিয়ে দেখুন—ম্যাক্সওয়েল, কনোলি, গ্রিন কিংবা ইংলিস, এরা সবাই ফর্মের বাইরে। নির্বাচকদের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, কিন্তু কোন খেলোয়াড় ফর্মে আছে আর কে নেই, সেটা বোঝার মতো যথেষ্ট স্মার্ট হতে হবে। নির্বাচকরা যেভাবে দল সাজিয়েছেন, তার চেয়ে গাণিতিক সম্ভাবনাগুলো আরও ভালোভাবে বিচার করা উচিত ছিল।’

২০২৮ সালে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের আগে অস্ট্রেলিয়ার সাবেকরা এখন দল পুনর্গঠনের জোরালো দাবি তুলছেন। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দলের পক্ষে সাফাই গাইলেও গ্রেটদের তোপের মুখে তা ধোপে টিকছে না।

 

Popular

More like this
Related

অবকাঠামোর চেয়ে উন্মুক্ত মাঠেই অগ্রাধিকার দেওয়া হবে: আমিনুল

আগামী দিনের বাংলাদেশে নতুন ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে সরকার...

ইরান ঘিরে উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাতার...

দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

যাত্রী সেবার মান উন্নয়ন এবং পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে...

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে...