বিশ্বকাপ খেলেই অবসর নিতে চান নেইমারের

Date:

ব্রাজিল জাতীয় দলের সাবেক অধিনায়ক নেইমার জানিয়েছেন এ বছরের শেষে ফুটবল থেকে অবসরের চিন্তা করছেন তিনি। ইনজুরির কবলে পড়ে বারবার ছিটকে যাওয়ায় ক্যারিয়ার আর টানতে চাইছেন না।  তবে বুট তুলে রাখার আগে আরও একবার বিশ্বকাপে খেলার ইচ্ছা তার।

বার্সেলোনা ও পিএসজির সাবেক এই স্ট্রাইকার ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন। ইনজুরিপ্রবণ প্রথম মৌসুম কাটানোর পর তিনি ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। কিন্তু গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় জানুয়ারিতে ব্রাজিলিয়ান মৌসুমের শুরুতে তিনি মাঠে নামতে পারেননি।

ব্রাজিলিয়ান অনলাইন চ্যানেল ‘কাজে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘এখন থেকে সামনে কী হবে আমি জানি না, আগামী বছর নিয়েও আমার কোনো ধারণা নেই। এমনও হতে পারে ডিসেম্বর এলে আমি অবসরের সিদ্ধান্ত নেব। আমি এখন প্রতিটি বছর ধরে ধরে এগোচ্ছি।’

গত ১৬ ফেব্রুয়ারি নিজের ৩৪তম জন্মদিনের ১১ দিন পর সাও পাওলো চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফেরেন নেইমার।

নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি চাইছিলাম সেরা ফর্মে থেকে দলে ফিরতে এবং দলকে সাহায্য করতে। তবে নিজেকে কিছুটা সামলে রেখেছিলাম যাতে শতভাগ ফিট হয়েই মাঠে নামতে পারি।’

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। ৭৯টি গোল করে তিনি কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি।

গত মে মাসে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কার্লো আনচেলত্তি এখনও নেইমারকে দলে ডাকেননি।

নেইমার যোগ করেন, ‘এই বছরটি শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটি বিশ্বকাপের বছর, তাই আমার জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ।’

 

Popular

More like this
Related

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে...

মোস্তাফিজসহ দ্য হান্ড্রেডের নিলামের তালিকায় ২৩ বাংলাদেশি

ইংল্যান্ডের ফ্র‍্যাঞ্চাইজি আসর ‘দ্য হান্ড্রেড’ ২০২৬ আসরের নিলামের জন্য...

কলাগাছের মিনার, বুনোফুলে শ্রদ্ধা

খুলনার ডুমুরিয়ার লাইন বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত...

কর্মসংস্থান বাড়াতে শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের...