আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে পরিকল্পনা ও সুপারিশ তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Date:

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে পরিকল্পনা ও সুপারিশ তৈরির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের এ নির্দেশ দেন তিনি।

নবনিযুক্ত মন্ত্রী বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

মন্ত্রী বলেন, ‘প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই। আমরা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।’

মন্ত্রী সালাহউদ্দিন আরও বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।’ 

‘এ লক্ষ্য অর্জনে আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির বিষয়ও রয়েছে। নতুন জনবল নিয়োগের মাধ্যমে এবং সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা লক্ষ্য অর্জন করতে চাই,’ বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে আমাদের একটি সঠিক পরিকল্পনা দরকার।’

মন্ত্রী এ সময় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। 

মন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে আমরা যে সংস্কার করতে চাই, তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে।’

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনু্বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

পাকিস্তানের পাঞ্জাবে পুলিশের হাতে ৮ মাসে নিহত ৯০০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের ঘটনা। গত নভেম্বরে সেখানে জুবাইদা...

নথি ফাঁস, গাজায় সামরিক ঘাঁটি নির্মাণের যে পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন

গাজায় প্রায় ৫ হাজার সেনার জন্য একটি সামরিক ঘাঁটি...

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকেও হারাল জিম্বাবুয়ে

কদিন আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। এবার তারা...

‘বোর্ড অব পিস’ এর প্রথম বৈঠক আজ, গাজা ইস্যুতে অমীমাংসিত অনেক প্রশ্ন

গাজা ইস্যুতে অনেক প্রশ্ন অমীমাংসিত রেখে আজ বৃহস্পতিবার মার্কিন...