ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণে ফিফা সভাপতি ‘মর্মাহত’

Date:

বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগে আমি স্তম্ভিত ও মর্মাহত।’

ক্রীড়াঙ্গন ও সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের খেলাধুলা ও সমাজে বর্ণবাদের কোনো সুযোগ নেই। এই পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা দিতে ফিফার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘ফিফার ‘গ্লোবাল স্ট্যান্ড অ্যাগেইনস্ট রেসিজম’ এবং ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর মাধ্যমে আমরা খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।’

ম্যাচ চলাকালীন বর্ণবাদবিরোধী প্রটোকল অনুসরণ করায় ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের প্রশংসাও করেন ইনফান্তিনো। বিশেষ সংকেতের মাধ্যমে খেলা থামিয়ে পরিস্থিতির মোকাবিলা করায় রেফারির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারকে সাধুবাদ জানাই। তিনি হাতের ইশারায় খেলা থামিয়ে বর্ণবাদবিরোধী প্রটোকল সক্রিয় করেছেন এবং পরিস্থিতির সামাল দিয়েছেন।’

সবশেষে ভিনিসিউস ও বর্ণবাদের শিকার হওয়া সবার সঙ্গে সংহতি প্রকাশ করে ফিফা সভাপতি বলেন, ‘ফিফা এবং ফুটবল বিশ্ব বর্ণবাদ ও যেকোনো ধরনের বৈষম্যের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমি আবারও বলব: বর্ণবাদকে না বলুন! সব ধরনের বৈষম্যকে না বলুন!’

 

Popular

More like this
Related

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু

পবিত্র রমজান উপলক্ষে বিএনপি সরকার নিম্ন আয়ের মানুষের জন্য...

রমজানে ছোটপর্দায় রেসিপি শেখাবেন যেসব তারকা

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে দেশের প্রথম সারির...

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে  সুপার এইটে কার খেলা কবে

গ্রুপ পর্বের শেষ দুদিনের খেলা বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের...