পৃষ্ঠপোষকতার নয়, অর্থনীতি হবে সবার: অর্থমন্ত্রী

Date:

অর্থনীতিতে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।

খসরু বলেন, ‘গত ৫ আগস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে। এই বিশাল পরিবর্তনের কারণে প্রত্যাশা আকাশচুম্বী।’

এই বিষয়টি ধারণ করার পরামর্শ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা কঠিন সময়, কিন্তু আমাদের সামনে বড় সুযোগ। এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারবো।’

সরকারের পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের নাগরিকরা যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে কোন ধরনের অর্থনীতির কথা আমরা বলছি! আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাকসেস, লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, যাতে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে।’

‘এই অর্থনীতির সুফল একটা কোনো প্যাট্রোনাইজড গ্রুপ, একটি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা করতে পারি না। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। এই সুফলটা পৌঁছাতে হবে। এটার ভিত্তিতে আমরা কর্মসূচিগুলো করেছি। এর মধ্যে একেবারে গ্রামের একজন কামার থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ রয়েছে,’ যোগ করেন তিনি।

আমাদের অর্থনীতিতে একই ধারায় এই মানুষগুলো সব সময় বঞ্চিত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘প্রান্তিক মানুষের জীবনমান উন্নত করতে অর্থনীতিতে পরিবর্তন আনতে হবে।’

এই পরিকল্পনা অতীতের মতো কেবল ম্যানুফ্যাকচারিং সার্ভিসের মধ্যে থাকবে না উল্লেখ করে প্রান্তিক মানুষকে সহায়তা করতে প্রয়োজনে এনজিওগুলোকে সরকারের অংশীদার করা হবে, উদাহরণ টেনে বলেন তিনি।

Popular

More like this
Related

২৬ বছর ধরে বিনা টাকায় খতম তারাবিহ পড়ান তিনি

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরান থানা এলাকায় অবস্থিত ‘শহীদি মসজিদ’।...

উগ্র জাতীয়তাবাদীদের দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভাঙাতে ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারা?

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস পরিষ্কার জানিয়ে...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জানুয়ারি–জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি...

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির...