ভারত-ফ্রান্স অংশীদারত্বের কোনো সীমানা নেই: মোদি

Date:

ভারত-ফ্রান্স অংশীদারত্বের কোনো সীমানা নেই বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ মঙ্গলবার মুম্বাইয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। 

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে তৈরি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারতফ্রান্স সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। 

মোদি বলেন, ‘দুই দেশের অংশীদারত্বের পরিসর এতটাই বিস্তৃত যে, তা গভীর সমুদ্র থেকে সর্বোচ্চ পর্বতচূড়া পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘খুবই বিশেষবলে উল্লেখ করেন তিনি। 

মোদি আরও বলেন, ‘আজকের অস্থির বিশ্বে এই অংশীদারত্ব শুধু দ্বিপক্ষীয় নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।

উভয় দেশই আইনের শাসন ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় বিশ্বাসী বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। 

মোদি বলেন, ‘সংলাপ ও কূটনীতির মাধ্যমে বহুপাক্ষিকতা জোরদার করে বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করব আমরা।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁও দু’দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কে উল্লেখযোগ্য গতি এসেছে, যা পরিবর্তিত আন্তর্জাতিক ব্যবস্থার প্রতিক্রিয়ার ফল।

মাখোঁ আরও বলেন, ‘দুই দেশই কোনো ধরনের আধিপত্যবাদ বা কয়েকটি শক্তির সংঘাতের অধীন হতে চায় না।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দুই নেতা একে অপরকে ‘প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন।

২০১৭ সালে ক্ষমতায় আসার পর এটি মাখোঁর চতুর্থ ভারত সফর।

এএফপি জানায়, তিন দিনের সফরে সম্ভাব্য বহু বিলিয়ন ডলারের যুদ্ধবিমান চুক্তি নিয়েও আলোচনা করবেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ।

আগামীকাল বুধবার এআই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে যাওয়ার কথা রয়েছে মাখোঁর।

Popular

More like this
Related

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে...

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস...