তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত

Date:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে তাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।

বিএনপির মিডিয়া সেল জানায়, তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতে সংসদ সদস্যদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান।  

বিএনপি জোটের নতুন সংসদ সদস্যদের মধ্যে সামনের সারিতে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন তারেক রহমান

সংবিধান অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে থাকেন প্রধানমন্ত্রী। সংসদীয়...

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকেল ৩টায়

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকেল ৩টায়...

রিয়ালের বিপক্ষে লড়াইয়ের আগে ফেরার খবরকে ‘গল্প’ বললেন মরিনহো

তারকা কোচ জোসে মরিনহো জোর দিয়ে জানালেন, রিয়াল মাদ্রিদের...

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...