বিবাহ আইনে কাজির সন্তান কেন নিয়োগে অগ্রাধিকার পাবে, হাইকোর্টের রুল

Date:

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইনের একটি ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই ধারায় নিকাহ রেজিস্ট্রার (কাজি) নিয়োগের ক্ষেত্রে কাজিদের সন্তানদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

২০০৯ সালের ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা’র ৬ নম্বর বিধির উপবিধি ৬(ক) তে বলা হয়েছে, কোনো সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকায় মৃত্যু বা অবসরের কারণে যদি কোনো নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তবে বিধি ৮ এর অধীনে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে ওই নিকাহ রেজিস্ট্রারের ছেলেকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

রুলে ওই ধারাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (আইন সচিব) কাছে তা জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকনুজ্জামান জনস্বার্থে ওই রিট আবেদন করেছিলেন। 

রিটে বলা হয়, ২০০৯ সালের বিধিমালার এই ৬(ক) উপবিধি বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। কারণ, এই এটি আইনের চোখে সমান সুযোগ পাওয়ার ক্ষেত্রে অন্যান্য প্রার্থীদের অধিকার লঙ্ঘন করে।

Popular

More like this
Related

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে...

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...