কারাবন্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

Date:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম (৬০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

আজ রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।

তিনি বলেন, ভাঙচুর ও মারামারির একটি মামলায় গত ১৮ অক্টোবর তিনি কারাগারে যান। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের প্রধান ডা. হরিপদ সরকার বলেন, শনিবার মধ্যরাতে শ্বাসকষ্ট ও বুকে ব্যথাসহ তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শামিকুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী এলাকার বাসিন্দা। তিনি পলাশবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি ৮ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরে এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।

Popular

More like this
Related

খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন, প্রশ্ন নাহিদের

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানকে অন্তর্ভুক্ত করার...

ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম...

ইমরানের সুচিকিৎসায় পাকিস্তান সরকারের কাছে কিংবদন্তি অধিনায়কদের আবেদন

বিশ্বের বিভিন্ন দেশের এক ডজনেরও বেশি সাবেক ক্রিকেট অধিনায়ক...