কুমিল্লা ও টাঙ্গাইলে সড়ক-রেল দুর্ঘটনায় নিহত ৩

Date:

কুমিল্লা ও টাঙ্গাইলে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

আজ রোববার কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত মহিন উদ্দিন বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে তিনি রেললাইনের কিনারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের জোকাচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

তিনি জানান, নিহতরা হলেন—রিকশাভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) ও শরিফ উদ্দিন (৪১)। তারা কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রিকশাভ্যানটির সংঘর্ষে হয়। এতে চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে শরিফ উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

(এই প্রতিবেদনটি প্রস্তুত করতে দ্য ডেইলি স্টারের কুমিল্লা ও টাঙ্গাইল সংবাদদাতা তথ্য দিয়ে সহায়তা করেছেন)

Popular

More like this
Related

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে...

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...