ঢাকার ২০ আসনের জয়-পরাজয়ের চিত্র

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফলে বিএনপি ও তার মিত্ররা ২১২টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পেয়েছে।

আজ শুক্রবার ইসি ঘোষিত ফল অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরাও ৭টি আসনে জয় পেয়েছেন।

ঢাকার ২০টি আসনের সবগুলোর ফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৩টি আসনে বিএনপি এবং ৭টি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয়ী হয়েছেন। একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

নিচে ঢাকার আসনভিত্তিক ফলাফল তুলে ধরা হলো—

এই আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

বিএনপির প্রার্থী মো. আমানউল্লাহ আমান পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট। এ আসনে আমানউল্লাহ আমান ৮৩ হাজার ৭৪০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৯৯ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ২৬৪ ভোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নবী উল্লা পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

বিএনপির প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দিন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।

বিএনপির শেখ রবিউল আলম পেয়েছেন ৮০ হাজার ৪৩৬ ভোট। জামায়াতের প্রার্থী জসীম উদ্দীন পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফতে মজলিশের প্রার্থী মো. মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

জামায়াতের প্রার্থী মীর আহমাদ বিন কাসেম পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

বিএনপির প্রার্থী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স. ম. খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

বিএনপির প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৫৫৭ ভোট এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৩৫০ ভোট।

বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...