বগুড়ায় ৭ আসনে ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ

Date:

বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে বগুড়া জেলার ৭ আসনে গড় ভোট পড়েছে ৬৯ দশমিক ১০ শতাংশ।
আজ বৃহস্পতিবার বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে বগুড়া-১ আসনের ১২৬ কেন্দ্রে ভোট পড়েছে ৬১ দশমিক ৮৬ শতাংশ, বগুড়া-২ আসনের ১১৪ কেন্দ্রে ভোট পড়েছে ৬৮ দশমিক ৫৫ শতাংশ ও বগুড়া-৩ আসনের ১১৮ আসনে ৭০ দশমিক ৫১ শতাংশ।
এ ছাড়াও, বগুড়া-৪ আসনের ১১৪ কেন্দ্রে ভোট পড়েছে ৭৩ দশমিক ৪৫ শতাংশ, বগুড়া-৫ আসনের ১৮৮ কেন্দ্রে ৭০ দশমিক ৩২ শতাংশ, বগুড়া-৬ আসনের ১৫০ কেন্দ্রে ৭১ দশমিক ১৫ শতাংশ ও বগুড়া-৭ আসনের ১৭৩ কেন্দ্রে ৬৭ দশমিক ৮৯ শতাংশ।
বগুড়া সাত আসনে ৯৮৩ কেন্দ্রে ভোটারের সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন।

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...