বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা হাসপাতালে

Date:

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আমির বেলাল উদ্দিনকে টাকাসহ আটকের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকের পর বেলাল উদ্দিন অসুস্থ বোধ করলে তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এসপি জাহিদুল বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তার কাছ থেকে জব্দ করা প্রায় ৫০ লাখ টাকা গণনা চলছে।

তিনি আরও বলেন, ‘তিনি বিপুল পরিমাণ টাকা বহন করছিলেন—এমন তথ্য আমাদের কাছে ছিল। আমরা অভিযান চালিয়ে টাকা জব্দ করেছি। তিনি নিজেই জানিয়েছেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। টাকার উৎস এবং এর ব্যবহার সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

গণনা শেষে জানা যায়, আটক বেলাল উদ্দিন প্রধানের কাছে ছিল মোট ৭৪ লাখ টাকা।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় চলবে নাকি নিয়মিত প্রক্রিয়ায়—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বেলাল উদ্দিন পুলিশের প্রশ্নে দাবি করেন, তিনি এঁকোটি কলেজে শিক্ষকতার পাশাপাশি গার্মেন্টস ব্যবসা পরিচালনা করেন। জব্দ করা অর্থ তার ব্যবসা থেকে এসেছে।

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একদিন আগে এই আটকের ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আজ বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটক করে পুলিশ।

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...