মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাও: জামায়াত

Date:

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে জুবায়ের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের আশপাশে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ভোটারদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের শামিল।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ‘অন্যায্য সিদ্ধান্ত’ অবিলম্বে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করে এই সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করা হবে।

জামায়াত নেতা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে ভোটারদের স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা জরুরি।
 

Popular

More like this
Related

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...