নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির বিশেষ হটলাইন চালু

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে তিনটি বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নম্বরগুলো হলো—০১৩২০-০৩৭৩৫৮, ০১৩২০-০৩৭৩৫৯ এবং ০১৩২০-০৩৭৩৬০। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে।

আজ সোমবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্তে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে এই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো।

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Popular

More like this
Related

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার অন্তর্বর্তী  সরকারের...

স্বরাষ্ট্রের পর মন্ত্রিপরিষদেও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। তিনি...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র...

ত্রয়োদশ সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যই নতুন মুখ

দেশের ইতিহাসে এই প্রথম সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা—দুজনেই...