আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

Date:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান তারেক রহমান। পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘শহীদ আবু সাঈদ ও তার পরিবারের ত্যাগ এ দেশকে এক নতুন পর্যায়ে নিয়ে এসেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারেক রহমান স্থানীয় একটি মাদ্রাসা মাঠে যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জয়যুক্ত হলেই এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।’

পরে তিনি রংপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিতে রওনা দেন।

Popular

More like this
Related

তথ্য অধিকার আইন সংশোধন অন্তর্বর্তী সরকারের প্রহসন: তথ্য অধিকার ফোরাম

তথ্য অধিকার আইন, ২০০৯ সংশোধনে জারি করা অধ্যাদেশকে বিদায়ী...

বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা...

পঞ্চগড়ে বিএনপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১...

সরকারের শেষ দিনে যেমন ছিল সচিবালয়

বহুল আলোচিত অন্তর্বর্তী সরকারের শেষ কার্যদিবস পার হয়েছে আজ...