জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার সেই ৩ আসামি গ্রেপ্তার

Date:

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতরাতে টাঙ্গাইল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তারাকান্দা থানায় একটি হত্যা মামলার আসামি ছিলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা একই উপজেলার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে। গত ২৩ জানুয়ারি এই তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানোর পর থেকে তারা বন্দি ছিলেন। তবে ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের অসাবধানতায় পালিয়ে যায় হত্যা মামলার এই তিন আসামি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি র‌্যাবের নজরে এলে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

Popular

More like this
Related

‘নারীবিদ্বেষী’ বক্তব্যের জন্য জামায়াতে আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে সিইসিকে স্মারকলিপি

নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, নারীবিদ্বেষী বক্তব্য ও কর্মজীবী নারীদের...

যুক্তরাজ্য থেকে জরিপ জাহাজ কিনতে চুক্তি

হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ ক্রয়ে বাংলাদেশ...

সংখ্যালঘুদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিতের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর...

আন্দোলনকারী ১৫ কর্মীর আবাসন বরাদ্দ বাতিল করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার প্রস্তাবের...